< মথি 19 >

1 এই সব কথা সমাপ্ত করার পর যীশু গালীল থেকে চলে গেলেন, পরে যর্দ্দন নদীর অন্য পারে যিহূদিয়ার অঞ্চলে উপস্থিত হলেন,
Ilitokea wakati Yesu alipomaliza maneno hayo, akaondoka Galilaya, na akaenda mpakani mwa Yudea mbele ya mto Jordani.
2 আর অনেক লোক তাঁকে অনুসরণ করতে লাগলো এবং তিনি সেখানে লোকদেরকে সুস্থ করলেন।
Umati mkubwa ukamfuata, na akawaponya huko.
3 আর ফরীশীরা তাঁর কাছে এসে পরীক্ষা করার জন্য তাঁকে জিজ্ঞাসা করল যে, “কোনো কারণে নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া কি উচিত?”
Mafarisayo wakamjia, wakamjaribu, wakamwambia, “Je ni halali kwa mtu kumwacha mke wake kwa sababu yoyote?”
4 তিনি বললেন, “তোমরা কি পড়নি যে, সৃষ্টিকর্ত্তা প্রথমে পুরুষ ও স্ত্রী করে তাদের সৃষ্টি করেছিলেন,”
Yesu akajibu na kusema, “Hamkusoma, kwamba yeye aliyewaumba mwanzo aliwaumba mume na mke?
5 আর বলেছিলেন, “এই জন্য মানুষ তার বাবা ও মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা দুই জন এক দেহ হবে?”
Na tena akasema, 'Kwa sababu hiyo mwanaume atamwacha baba yake na mama yake na kuungana na mke wake, nao wawili watakuwa mwili mmoja?'
6 সুতরাং তারা আর দুই নয়, কিন্তু এক দেহ। অতএব ঈশ্বর যাদেরকে এক করেছেন, মানুষ যেন তাদের আলাদা না করে।
Hivyo siyo wawili tena, bali mwili mmoja. Basi, kile alichokiunganisha Mungu, mtu yeyote asikitenganishe.”
7 তারা তাঁকে বলল, “তবে মোশি কেন ত্যাগপত্র দিয়ে ত্যাগ করার আদেশ দিয়েছেন?”
Wakamwambia, “Sasa kwa nini Musa alituamuru kutoa hati ya talaka na kumwacha?”
8 তিনি তাদের বললেন, “তোমাদের হৃদয় কঠিন বলে মোশি তোমাদের নিজের নিজের স্ত্রীকে ত্যাগ করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু একদম প্রথম থেকে এমন ছিল না।”
Akawaambia, “Kwa ugumu wenu wa mioyo Musa aliwaruhusu kuwaacha wake zenu, lakini tangu mwanzo haikuwa hivyo.
9 আর আমি তোমাদের বলছি, যে কেউ ব্যভিচার ছাড়া অন্য কারণে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে এবং অন্য কাউকে বিয়ে করে, সে ব্যভিচার করে এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করে, সেও ব্যভিচার করে।
Nawaambieni, kwamba yeyote atayemwacha mke wake, isipokuwa kwa sababu ya uzinzi, na akamwoa mwingine, amezini. Na mwanaume atakayemwoa mke aliyeachwa amezini.”
10 ১০ শিষ্যেরা তাঁকে বললেন, স্বামী স্ত্রীর সম্বন্ধ যদি এই রকম হয়, তবে তো বিয়ে না করাই ভাল।
Wanafunzi wakamwambia Yesu, “Kama ndivyo ilivyo kwa mume na mkewe, siyo vizuri kuoa.”
11 ১১ তিনি তাঁদের বললেন, সবাই এই কথা মানতে পারে না, কিন্তু যাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, তারাই এমন পারে।
Lakini Yesu akawaambia, “Si kila mtu anaweza kupokea mafundisho haya, bali ni kwa wale tu walioruhusiwa kupokea.
12 ১২ আর এমন নপুংসক আছে, যারা মায়ের গর্ভেই তেমন হয়েই জন্ম নিয়েছে, আর এমন নপুংসক আছে, যাদেরকে মানুষে নপুংসক করেছে, আর এমন নপুংসক আছে, যারা স্বর্গরাজ্যের জন্য নিজেদেরকে নপুংসক করেছে। যে এই শিক্ষা গ্রহণ করতে পারে, সে গ্রহণ করুক।
Kwa vile wapo matowashi waliozaliwa tokea tumboni mwa mama zao. Na vilevile kuna matowashi waliofanywa na watu. Na kuna matowashi waliojifanya matowashi kwa ajili ya ufalme wa mbinguni. Awezaye kupokea mafundisho haya na ayapokee.”
13 ১৩ তখন কতগুলি শিশুকে তাঁর কাছে আনা হল, যেন তিনি তাদের উপরে তাঁর হাত রাখেন ও প্রার্থনা করেন, তাতে শিষ্যেরা তাদের ধমক দিতে লাগলেন।
Kisha akaletewa baadhi ya watoto wadogo ili awawekee mikono juu yao na kuomba, lakini wanafunzi wake wakawakemea.
14 ১৪ কিন্তু যীশু বললেন, “শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ করো না, কারণ স্বর্গরাজ্য এই রকম লোকেদেরই।”
Bali Yesu akasema, “Waruhusuni watoto wadogo, wala msiwakataze kuja kwangu, kwa maana ufalme wa mbinguni ni wa watu kama wao.
15 ১৫ পরে তিনি তাদের উপরে হাত রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন।
Naye akaweka mikono yake juu yao, na kisha akaondoka pale.
16 ১৬ দেখো, এক ব্যক্তি এসে তাঁকে বলল, “হে গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমি কি ধরনের ভাল কাজ করব?” (aiōnios g166)
Tazama mtu mmoja akaja kwa Yesu na kusema, “Mwalimu, ni kitu gani kizuri ninachotakiwa kufanya ili nipate kuwa na uzima wa milele?” (aiōnios g166)
17 ১৭ তিনি তাকে বললেন, “আমাকে কি ভালো তার বিষয়ে কেন জিজ্ঞাসা করছ? সৎ মাত্র একজনই আছেন।” কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করতে চাও, তবে সমস্ত আদেশ পালন কর।
Yesu akamwambia, “Kwa nini unaniuliza ni kitu gani kizuri? Kuna mmoja tu aliye mwema, lakini kama ukitaka kupata uzima, shika sheria za Mungu.”
18 ১৮ সে বলল, “কোন কোন আজ্ঞা?” যীশু বললেন, “এগুলি, মানুষ হত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না,
Yule mtu akamwuliza, “Ni sheria zipi?” Yesu akasema, “Usiue, usizini, usiibe, usishuhudie uongo,
19 ১৯ বাবা ও মাকে সম্মান কর এবং তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসো।”
waheshimu baba yako na mama yako, na mpende jirani yako kama nafsi yako.”
20 ২০ সেই যুবক তাঁকে বলল, “আমি এই সব পালন করেছি, এখন আমার আর কি ত্রুটি আছে?”
Mtu yule akamwambia, “Mambo yote hayo nimeyatii. Bado ninahitaji nini?
21 ২১ যীশু তাকে বললেন, “যদি তুমি সিদ্ধ হতে চাও, তবে চলে যাও, আর তোমার যা আছে, বিক্রি কর এবং গরিবদের দান কর, তাতে স্বর্গে ধন পাবে, আর এস, আমাকে অনুসরণ কর।”
“Yesu akamwambia, “Kama ukitaka kuwa mkamilifu, nenda, ukauze ulivyo navyo, na uwape maskini, na utakuwa na hazina mbinguni. Kisha njoo unifuate.”
22 ২২ কিন্তু এই কথা শুনে সেই যুবক দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার অনেক সম্পত্তি ছিল।
Lakini kijana yule aliposikia yale Yesu aliyomwambia, akaondoka kwa huzuni, kwa sababu alikuwa na amemiliki mali nyingi.
23 ২৩ তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, ধনীদের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা খুবই কঠিন।”
Yesu akawaambia wanafunzi wake, “Kweli nawaambieni, ni vigumu kwa mtu tajiri kuingia katika ufalme wa mbinguni.
24 ২৪ আবার তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে একজন ধনীর প্রবেশ করার থেকে বরং ছুঁচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।
Tena nawaambieni, ni rahisi kwa ngamia kupita katika tundu la sindano, kuliko kwa mtu tajiri kuingia katika ufalme wa Mungu.”
25 ২৫ এই কথা শুনে শিষ্যেরা খুবই আশ্চর্য্য হলেন, বললেন, “তবে কে পাপের পরিত্রান পেতে পারে?”
Wanafunzi waliposikia hivyo, wakashangaa sana na kusema, “Ni yupi basi atakayeokoka?”
26 ২৬ যীশু তাঁদের দিকে তাকিয়ে বললেন, “যা মানুষের কাছে অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে সবই সম্ভব।”
Yesu akawatazama na kusema, “Kwa wanadamu hilo haliwezekani, lakini kwa Mungu yote yanawezekana.”
27 ২৭ তখন পিতর এর উত্তরে তাঁকে বললেন, “দেখুন, আমরা সব কিছুই ত্যাগ করে আপনার অনুসরণকারী হয়েছি, আমরা তবে কি পাব?”
Kisha Petro akamjibu na kumwambia, “Tazama, tumeacha vyote na kukufuata wewe. Ni kitu gani tutakachopata?”
28 ২৮ যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যতজন আমার অনুসরণকারী হয়েছ, আবার যখন সব কিছু নতুন করে সৃষ্টি হবে, যখন মনুষ্যপুত্র তাঁর মহিমার সিংহাসনে বসবেন, তখন তোমরাও বারোটা সিংহাসনে বসে ইস্রায়েলের বারো বংশের বিচার করবে।”
Yesu akawaambia, “Kweli nawaambieni, yeye aliyenifuata mimi, katika uzao mpya wakati Mwana wa Adam atakapoketi katika kiti cha enzi cha utukufu wake, ninyi pia mtaketi juu ya viti kumi na viwili vya enzi, kuwahukumu makabila kumi na mawili ya Israeli.
29 ২৯ আর যে কোন ব্যক্তি আমার নামের জন্য বাড়ি, কি ভাই, কি বোন, কি বাবা, কি মা, কি সন্তান, কি জমি ত্যাগ করেছে, সে তার একশোগুন পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। (aiōnios g166)
Kila mmoja wenu aliyeacha nyumba, kaka, dada, baba, mama, watoto, au shamba kwa ajili ya jina langu, atapokea mara mia na kuurithi uzima wa milele. (aiōnios g166)
30 ৩০ কিন্তু অনেকে এমন লোক যারা প্রথম, তারা শেষে পড়বে এবং যারা শেষের, এমন অনেক লোক তারা প্রথম হবে।
Lakini wengi walio wa kwanza sasa, watakuwa wa mwisho, na walio wa mwisho watakuwa wa kwanza.

< মথি 19 >