< গণনার বই 5 >

1 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
2 “তুমি ইস্রায়েল সন্তানদের আদেশ কর, যেন তারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃত ব্যক্তির মাধ্যমে অশুচি প্রত্যেক জনকে শিবির থেকে বের করে দেয়।
“Ka umarci Isra’ilawa su kori duk wanda yake da ciwon fatan jiki, ko mai ɗiga na kowane iri, ko wanda ya ƙazantu ta wurin taɓa gawa, daga cikin sansani.
3 তোমরা পুরুষ ও স্ত্রীলোককে বের কর, তাদেরকে শিবির থেকে বের কর। তাদের যে শিবিরের মধ্যে আমি বাস করি, তারা তা অশুচি না করুক।”
Ka kori maza da mata ma; ka kai su bayan sansani domin kada su ƙazantar da sansani inda nake zama a cikinsu.”
4 তখন ইস্রায়েল সন্তানরা সেই রকম কাজ করল, তাদেরকে শিবির থেকে বের করে দিল; সদাপ্রভু মোশিকে যেমন বলেছিলেন, ইস্রায়েল সন্তানরা সেই রকম করল।
Isra’ilawa suka yi haka; suka kore su daga sansanin. Suka aikata yadda dai Ubangiji ya umarci Musa.
5 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
6 “তুমি ইস্রায়েল সন্তানদের বল, ‘পুরুষ কিংবা স্ত্রী হোক, একজন আর একজন মানুষের সাথে যেভাবে পাপ করে যখন কেউ সেরকম করে সদাপ্রভুর আদেশ অমান্য করে, আর সেই ব্যক্তি দণ্ডনীয় হয়, তখন সে যে পাপ করেছে,
“Gaya wa Isra’ilawa, ‘Sa’ad da namiji ko mace ya yi wa ɗan’uwansa laifi ta kowace hanya, ta yin haka, ya yi rashin aminci ga Ubangiji, mutumin kuwa ya yi laifi ke nan
7 সেটা স্বীকার করবে ও নিজের দোষের জন্য মূল্য ও তার পঞ্চমাংশের এক অংশের বেশি, যার বিরুদ্ধে দোষ করেছে, তাকে দেবে।
kuma dole yă furta zunubin da ya yi. Dole yă yi biya cikakkiyar diyya saboda laifinsa, yă ƙara kashi ɗaya bisa biyar a kai, yă kuma bayar da shi duka ga wanda ya yi wa laifin.
8 কিন্তু যাকে দোষের পরিশোধ দেওয়া হবে, এমন মুক্তিকর্তা জ্ঞাতি যদি তার না থাকে, তবে দোষের পরিশোধ সদাপ্রভুর উদ্দেশ্যে যাজককে দিতে হবে; তাছাড়া যার মাধ্যমে তার প্রায়শ্চিত্ত হয়, সেই প্রায়শ্চিত্তের ভেড়াও দিতে হবে।
Amma in mutumin da aka yi wa laifin ba shi da ɗan’uwa na kusa da za a biya diyya saboda laifin, sai diyyar tă zama ta Ubangiji, dole kuma a ba wa firist, haɗe da ragon da za a yi kafara da shi.
9 ইস্রায়েল সন্তানরা তাদের পবিত্র বস্তুর মধ্যে যত উপহার যাজকের কাছে আনে, সেই সব কিছু তার হবে।
Dukan tsarkakakkun abubuwan da Isra’ilawa suka kawo wa firist za su zama nasa.
10 ১০ যে কেউ পবিত্র বস্তু দেয়, তা তারই হবে; কোন ব্যক্তি যে কোন বস্তু যাজককে দেয়, তা তার হবে’।”
Kowace tsarkakakkiyar kyauta da mutum ya kawo nasa ne, sai dai abin da ya ba wa firist, zai zama na firist.’”
11 ১১ আর আবার সদাপ্রভু মোশিকে বললেন,
Sai Ubangiji ya ce wa Musa,
12 ১২ “তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, কোন ব্যক্তির স্ত্রী যদি বিপথগামিনী হয়ে তার বিরুদ্ধে পাপ করে,
“Yi magana da Isra’ilawa, ka ce musu, ‘In matar wani ta kauce, ta kuma yi rashin aminci gare shi
13 ১৩ সে যদি স্বামীর চোখের আড়ালে কোন পুরুষের সঙ্গে সম্পর্ক করে গোপনে অশুচি হয় ও তার বিপক্ষে কোন সাক্ষী না থাকে ও সে ধরা না পড়ে
ta wurin kwana da wani dabam, wannan kuwa ya kasance a ɓoye ga mijinta, rashin tsarkinta kuwa bai tonu ba (da yake babu shaida, ba a kuma kama ta tana yi ba),
14 ১৪ এবং স্ত্রী অশুচি হলে স্বামী যদি ঈর্ষান্বিত হয়; অথবা স্ত্রী অশুচি না হলেও যদি সে মিথ্যা ভাবে ঈর্ষান্বিত হয়;
in kuma kishi ya sha kan mijinta kuma tana da ƙazanta, ko kuwa idan yana kishi yana kuma zatonta ko ma ba ta da ƙazanta
15 ১৫ তবে সেই স্বামী তার স্ত্রীকে যাজকের কাছে আনবে এবং তার জন্য উপহার, অর্থাৎ এক ঐফার দশমাংশ যবের সূজি আনবে, কিন্তু তার উপরে তেল ঢালবে না ও কুন্দুরু দেবে না; কারণ তা ঈর্ষান্বিতর ভক্ষ্য নৈবেদ্য, স্মরণের ভক্ষ্য নৈবেদ্য, যার মাধ্যমে অপরাধ স্মরণ হয়।
mijin zai kai matansa a gaban firist, yă kuma kawo hadayar abubuwan da ake bukata; abubuwa kamar, garin sha’ir garwa ɗaya, amma kada yă zuba mai a kan garin sha’ir, kada kuma yă sa turaren wuta a kansa, domin hadaya ce ta miji mai tuhumar matarsa da aka kawo domin gaskiya tă fito fili.
16 ১৬ যাজক সেই স্ত্রীকে নিয়ে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে।
“‘Firist zai kawo ta, yă sa tă tsaya a gaban Ubangiji.
17 ১৭ যাজক মাটির পাত্রে পবিত্র জল রেখে সমাগম তাঁবুর মেঝের কিছুটা ধূলো নিয়ে সেই জলে দেবে।
Sa’an nan zai ɗebi ruwa mai tsarki a tulun laka, yă zuba ƙurar da ya ɗebo daga daɓen tabanakul a cikin ruwan.
18 ১৮ যাজক সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে ও তার মাথার চুল খুলে দিয়ে ঐ স্মরণের ভক্ষ্য নৈবেদ্য, অর্থাৎ ঈর্ষান্বিতর, তার হাতে দেবে এবং যাজকের হাতে অভিশাপজনক তেতো জল থাকবে।
Bayan da firist ya sa matan ta tsaya a gaban Ubangiji, sai yă kunce gashin kanta, yă kuma sa hadaya ta gari don tunawa a hannuwanta, hadayar gari ce ta kishi, yayinda shi kansa zai riƙe ruwa mai ɗaci, mai jawo la’ana.
19 ১৯ যাজক ঐ স্ত্রীকে শপথ করে বলবে, কোন পুরুষ যদি তোমার সঙ্গে না শুয়ে থাকে এবং তুমি নিজের স্বামীর অধীনে থাক ও যদি বিপথগামী কোন অশুচি কাজ না করে থাক, তবে এই অভিশাপজনক তেতো জল তোমার ওপর না কাজ করুক।
Sa’an nan firist zai sa tă yi rantsuwa, yă kuma ce mata, “In ba wani mutumin da ya kwana da ke kuma ba ki kauce kin ƙazantar da kanki yayinda kike auren mijinki ba, kada wannan ruwa mai ɗaci, mai jawo la’ana, yă cuce ki.
20 ২০ কিন্তু তুমি নিজের স্বামীর অধীনে হয়েও যদি বিপথগামী হয়ে থাক, যদি অশুচি কাজ করে থাক ও তোমার স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি তোমার সঙ্গে শুয়ে থাকে,”
Amma in kin kauce yayinda kike auren mijinki, kika kuma ƙazantar da kanki ta wurin kwana da wani dabam da ba mijinki ba,”
21 ২১ তবে যাজক সেই স্ত্রীকে অভিশাপজনক শপথ করাবে ও যাজক সেই স্ত্রীকে বলবে, সদাপ্রভু তোমার ঊরু অবশ ও তোমার পেট বড় করে তোমার লোকেদের মধ্যে তোমাকে শাপের ও অপবাদের পাত্রী করবেন;
(a nan firist zai sa macen a ƙarƙashin la’anar rantsuwa cewa) “bari Ubangiji yă sa mutanenki su la’ance ki, su kuma yi Allah wadai da ke, sa’ad da Ubangiji ya sa cinyarki ta shanye, cikinki kuma ya kumbura.
22 ২২ এই অভিশাপজনক জল তোমার পেটের মধ্যে গিয়ে তোমার পেট বড় ও ঊরু অবশ করবে। তখন সেই স্ত্রী বলবে, আমেন, আমেন।
Bari wannan ruwa mai jawo la’ana, yă shiga jikinki saboda cikinki yă kumbura, cinyarki kuma yă shanye.” “‘Sai macen tă ce, “Amin. Bari yă zama haka.”
23 ২৩ যাজক সেই অভিশাপের কথা বইয়ে লিখে ঐ তেতো জলে মুছে ফেলবে।
“‘Firist zai rubuta waɗannan la’anoni a littafi, sa’an nan yă wanke su cikin ruwa mai ɗaci.
24 ২৪ সেই অভিশাপজনক তেতো জল ঐ স্ত্রীকে পান করাবে; তাতে সেই অভিশাপজনক তেতো জল পান করাবে যেটা তার অভিশাপ স্বরূপ হবে।
Sai yă sa macen tă sha ruwa mai ɗaci, mai jawo la’ana, wannan ruwa kuwa zai shiga cikinta yă kawo mata wahala mai zafi.
25 ২৫ যাজক ঐ স্ত্রীর হাত থেকে সে ঈর্ষান্বিতর ভক্ষ্য নৈবেদ্য নেবে এবং সেই ভক্ষ্য নৈবেদ্য সদাপ্রভুর সামনে দেখিয়ে বেদির উপরে উপস্থিত করবে।
Firist zai karɓi hadaya ta gari don kishi daga hannuwanta, yă kaɗa shi a gaban Ubangiji sa’an nan yă kawo a bagade.
26 ২৬ যাজক সেটার স্মরণে সেই ভক্ষ্য নৈবেদ্যের এক মুঠো নিয়ে বেদির উপরে পোড়াবে, তারপরে ঐ স্ত্রীকে সেই জল পান করাবে।
Sa’an nan firist zai ɗiba hatsi na hadaya cike da hannunsa don hadayar tunawa, yă kuma ƙone a bagade; bayan haka sai yă sa macen tă sha ruwan.
27 ২৭ যখন সেই স্ত্রীকে জল পান করাবে, সে যদি তার স্বামীর বিরুদ্ধে পাপ করে অশুচি হয়ে থাকে, তবে সেই অভিশাপজনক জল তার মধ্যে তেতো হয়ে প্রবেশ করবে এবং তার পেট বড় ও ঊরু অবশ হয়ে পড়বে; এই ভাবে সেই স্ত্রী তার লোকেদের মধ্যে অভিশপ্ত হবে।
In ta ƙazantar da kanta ta kuma ci amanar mijinta, to, yayinda aka sa tă sha ruwa mai jawo la’ana, ruwan zai shiga cikinta, yă jawo mata wahala mai zafi; cikinta zai kumbura, cinyarta kuma yă shanye, tă kuwa zama la’ananniya a cikin mutanenta.
28 ২৮ কিন্তু যদি সেই স্ত্রী অশুচি না হয়ে শুচি থাকে, তবে সে মুক্ত হবে ও সন্তানের জন্ম দেবে।
Amma fa, in macen ba tă ƙazantar da kanta ba, ba tă kuma da ƙazanta, za a kuɓutar da ita daga laifin, za tă kuma iya haihuwa.
29 ২৯ এটা ঈর্ষান্বিত বিষয়ের ব্যবস্থা; স্ত্রীলোক স্বামীর অধীনা থেকেও বিপথে গিয়ে অশুচি হলে,
“‘Wannan dai, ita ce dokar kishi sa’ad da mace ta kauce, ta kuma ƙazantar da kanta yayinda take aure da mijinta,
30 ৩০ কিংবা স্বামী ঈর্ষান্বিত আত্মার মাধ্যমে তার স্ত্রীর প্রতি ঈর্ষান্বিত হলে সে সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে এবং যাজক সেই বিষয়ে এই সমস্ত ব্যবস্থা পালন করবে।
ko kuma sa’ad da mijin yana kishi domin yana shakkar matarsa. Firist zai sa tă tsaya a gaban Ubangiji, yă kuma yi amfani da wannan doka gaba ɗaya a kanta.
31 ৩১ তাতে স্বামী যাজকের কাছে তার স্ত্রীকে এনে অপরাধ থেকে মুক্ত হবে এবং সেই স্ত্রী তার অপরাধ বহন করবে।
Mijin zai zama marar laifi daga kowane laifi, amma matar za tă ɗauki muguntarta, idan ta yi laifin.’”

< গণনার বই 5 >