< হিতোপদেশ 11 >

1 যে দাঁড়িপাল্লা সঠিক নয় সেটা সদাপ্রভু ঘৃণা করেন; কিন্তু সঠিক ওজনে তিনি সন্তুষ্ট হন।
Yehova huchukia vipimo ambavyo havipo sahihi, bali hufurahia uzani dhahiri.
2 অহঙ্কার আসলে অপমানও আসে; কিন্তু মানবিকতার সঙ্গে প্রজ্ঞা আসে।
Kinapokuja kiburi, ndipo aibu huja, bali unyenyekevu huleta hekima.
3 সরলদের ন্যায়পরায়ণতা তাদেরকে পথ দেখাবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাদেরকে নষ্ট করবে।
Uadilifu wa wenye haki huwaongoza, bali udanganyifu wa njia za wajanja utawaangamiza.
4 ক্রোধের দিনের ধন উপকার করে না; কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।
Utajiri hauna thamani siku ya ghadhabu, bali kwa kutenda haki hujilinda na mauti.
5 নির্দোষ লোকের ধার্ম্মিকতা তার পথ সোজা করে; কিন্তু দুষ্ট নিজের দুষ্টতায় পড়ে যায়।
Mwenendo wa mtu mwema huinyosha njia yake, bali waovu wataanguka kwa sababu ya uovu wao.
6 যারা ধার্ম্মিকতায় ঈশ্বরকে সন্তুষ্ট করে তাদেরকে রক্ষা করে; কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের অভিলাষে ধরা পড়ে।
Mwenendo mwema wa wale wampendezao Mungu utawalinda salama, bali wadanganyifu hunaswa katika shauku zao.
7 যখন দুষ্ট লোক মারা যায়, তার আশ্বাস নষ্ট হয় এবং অধর্ম্মের প্রত্যাশা বিনাশ পায়।
Mtu mwovu anapokufa, tumaini lake hupotea na tumaini lililokuwa katika nguvu zake linakuwa si kitu.
8 ধার্মিক বিপদ থেকে উদ্ধার পায়, আর দুষ্ট তার জায়গায় আসে।
Yule atendaye haki hulindwa katika taabu na badala yake taabu humjia mwovu.
9 তার মুখের মাধ্যমে অধার্ম্মিক নিজের প্রতিবেশীকে নষ্ট করে; কিন্তু জ্ঞানের মাধ্যমে ধার্মিকরা উদ্ধার পায়।
Kwa kinywa chake asiyeamini Mungu humwangamiza jirani yake, bali kwa maarifa wale watendao haki hulindwa salama.
10 ১০ ধার্ম্মিকদের উন্নতি হলে নগরে আনন্দ হয়; দুষ্টদের বিনাশ হলে আনন্দগান হয়।
Wanapofanikiwa watendao haki, mji hufurahi, waovu wanapoangamia, kunakuwa na kelele za furaha.
11 ১১ সরলদের আশীর্বাদে নগর উন্নত হয়; কিন্তু দুষ্টদের বাক্যে তা বিচ্ছিন্ন হয়।
Kwa zawadi nzuri za wale wanaompendeza Mungu, mji unakuwa mkubwa; kwa kinywa cha waovu mji huvurugwa.
12 ১২ যে প্রতিবেশীকে অবজ্ঞা করে, সে বুদ্ধিবিহীন; কিন্তু বুদ্ধিমান নীরব হয়ে থাকে।
Mtu mwenye dharau kwa rafiki yake hana akili, bali mtu mwenye ufahamu hunyamaza.
13 ১৩ পরচর্চা গোপন কথা প্রকাশ করে; কিন্তু যে বিশ্বস্ত লোক, সে কথা গোপন করে।
Anayekwenda akizunguka kwa kukashifu hufunua siri, bali mtu mwaminifu hustiri jambo.
14 ১৪ সুমন্ত্রণার অভাবে প্রজালোক পড়ে যায়; কিন্তু পরামর্শকারী উপদেষ্টার মাধ্যমে নিরাপত্তা আসে।
Pasipokuwa na uongozi wenye busara, taifa huanguka, bali ushindi huja kwa kushauriana washauri wengi.
15 ১৫ যে অপরের জামিন হয়, সে নিশ্চয় কষ্ট পায়; কিন্তু যে জামিনের কাজ ঘৃণা করে, সে নিরাপদ।
Anayemdhamini mkopo wa mgeni ataumia kwa usumbufu, bali anayechukia kutoa rehani kwa namna ya ahadi yupo salama.
16 ১৬ করুণাময়ী স্ত্রী সম্মান ধরে রাখে, আর নিষ্ঠুর মানুষেরা ধন ধরে রাখে।
Mwanamke mwenye rehema hupata heshima, bali watu wakorofi hufumbata utajiri.
17 ১৭ দয়ালু নিজের প্রাণের উপকার করে; কিন্তু নির্দয় নিজেকে ক্ষতি করে।
Mtu mkarimu hufaidika mwenyewe, bali mkatili hujiumiza mwenyewe.
18 ১৮ দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে; কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়।
Mtu mwovu husema uongo kupata mishahara yake, bali yeye apandaye haki anavuna mishahara ya kweli.
19 ১৯ যে ধার্ম্মিকতায় অটল, সে জীবন পায়; কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ে, সে মারা যায়।
Mtu mwaminifu atendaye haki ataishi, bali yeye atendaye uovu atakufa.
20 ২০ সদাপ্রভু তাদেরকে ঘৃণা করেন যাদের হৃদয় বিপথগামী; কিন্তু যারা নিজের পথে নিখুঁত, তারা তাঁর তুষ্টিকর।
Yehova anawachukia wenye ukaidi mioyoni, bali anawapenda wale ambao njia zao hazina makosa.
21 ২১ এটা নিশ্চিত যে দুষ্ট অদন্ডিত থাকবে না; কিন্তু ধার্ম্মিকদের বংশ রক্ষা পাবে।
Uwe na uhakika juu ya hili- watu waovu hawatakosa adhabu, bali uzao wa wale watendao haki watawekwa salama.
22 ২২ যেমন শূকরের নাকে সোনার নথ, তেমনি বিচক্ষণতাহীন সুন্দরী স্ত্রী।
Kama pete ya dhahabu kwenye pua ya nguruwe ndiyo alivyo mwanamke mzuri asiye na busara.
23 ২৩ ধার্ম্মিকদের মনের ইচ্ছা কেবল উত্তম, কিন্তু দুষ্টদের প্রত্যাশা ক্রোধমাত্র।
Shauku ya wale watendao haki ni matokeo mema, bali watu waovu wanaweza kutumainia ghadhabu tu.
24 ২৪ কেউ কেউ বিতরণ করে আরও বৃদ্ধি পায়; কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করে কেবল অভাবে পড়ে।
Kuna yule ambaye hupanda mbegu- atakusanya zaidi; mwingine hapandi- huyo anakuwa masikini.
25 ২৫ দানশীল ব্যক্তি উন্নতিলাভ করে, জল-সেচনকারী নিজেও জলে ভেজে।
Mtu mkarimu atafanikiwa na yule awapaye maji wengine atapata maji yake mwenyewe.
26 ২৬ যে শস্য আটক করে রাখে, লোকে তাকে শাপ দেয়; কিন্তু যে শস্য বিক্রি করে, তার মাথায় পুরষ্কার আসে।
Watu wanamlaani mtu ambaye hukataa kuuza nafaka, bali zawadi njema hufunika kichwa chake ambaye huuza nafaka.
27 ২৭ যে সযত্নে ভালো চেষ্টা করে, সে প্রীতির খোঁজ করে; কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায়, তারই প্রতি তা ঘটে।
Yule ambaye hutafuta mema kwa bidii pia anatafuta kibali, bali yule atafutaye ubaya atapata ubaya.
28 ২৮ যে নিজের ধনে নির্ভর করে, সে পড়ে যায়; কিন্তু ধার্মিকরা সতেজ পাতার মতো প্রফুল্ল হয়।
Wale wanaotumaini utajiri wataanguka, bali kama jani, wale watendao haki watasitawi.
29 ২৯ যে নিজের পরিবারের বিপত্তি, সে বায়ু অধিকার পায় এবং নির্বোধ জ্ঞানী হৃদয়ের দাস হয়।
Yule ambaye analeta taabu kwenye kaya yake ataurithi upepo na mpumbavu atakuwa mtumishi wa wenye moyo wa hekima.
30 ৩০ ধার্ম্মিকের ফল জীবনবৃক্ষ কিন্তু জ্ঞানবান [অপরদের] প্রাণ লাভ করে।
Wale watendao haki watakuwa kama mti wa uzima, lakini vurugu huondoa uzima.
31 ৩১ দেখ, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়, তবে দুষ্ট ও পাপী আরও কত না পাবে;
Tazama! Ikiwa wale watendao haki hupokea wanachositahili, je si zaidi kwa waovu na wenye dhambi!

< হিতোপদেশ 11 >